| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোদায় ৯৭০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২২:২৩:৫১:অপরাহ্ন  |  ৩৩১ বার পঠিত
বোদায় ৯৭০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. আনসার আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনসার আলী ওই গ্রামের মৃত পাশান আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

​র‍্যাব জানায়, সোমবার রাত ৮টা ২৫ মিনিটে র‍্যাব-১৩-এর সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সামেরডাঙ্গা গ্রামে আনসার আলীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ওই ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

​মঙ্গলবার (৭ জুলাই) র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪