| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০০:০১:২৪:পূর্বাহ্ন  |  ৩৮২ বার পঠিত
চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় ফরিদা ইলিয়াছকে বুধবার সকাল ৮টার দিকে শহরের বড় স্টেশন এলাকার উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার বিরুদ্ধে গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।

ওসি ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তারের পর ফরিদা ইলিয়াছকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪