| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাভাবিপ্রবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০০:০৮:১৪:পূর্বাহ্ন  |  ৩৪২ বার পঠিত
মাভাবিপ্রবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা ও সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার আগে বসার স্থান নিয়ে আইসিটি ও এফটিএনএস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তা সংঘর্ষে রূপ নেয়।

পরে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতের দিকে আবারও তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংঘর্ষে আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসও আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪