| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০১:৫০:৩৫:পূর্বাহ্ন  |  ২৩৫ বার পঠিত
শেরপুরে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর প্রতিনিধি: শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ এর হল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

বুধবার (৮ জুলাই) তিনি শেরপুর সরকারি কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপাধ্যক্ষসহ কলেজের শিক্ষক-কর্মকর্তারা।

জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪