| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপহরণের নাটকে পুলিশের অভিযান, বেরিয়ে এলো প্রকৃত রহস্য

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০২:০৬:৪৬:পূর্বাহ্ন  |  ৩০২ বার পঠিত
অপহরণের নাটকে পুলিশের অভিযান, বেরিয়ে এলো প্রকৃত রহস্য

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, পাওনাদারদের চাপ থেকে বাঁচতেই তিনি সহযোগীদের নিয়ে অপহরণের মিথ্যা ঘটনা সাজিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ১ জুলাই রীনা আক্তার নামে এক নারী তার স্বামী মো. রাশেদুল আলম নিখোঁজ হয়েছেন মর্মে হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর তিনি পুলিশকে একটি ভিডিও দেন, যেখানে দুই ব্যক্তি রাশেদুলের গলায় রামদা ধরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ রাশেদুলকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রযুক্তিগত বিশ্লেষণ, ভিডিও যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পরে রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর বাখরুঘাটা এলাকায় অভিযান চালিয়ে গত ৭ জুলাই ভোরে আত্মগোপনে থাকা রাশেদুলকে উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগী মো. ইমরান হোসেন ও মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল জানান, তিনি প্রকৃতপক্ষে অপহৃত হননি। বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের চাপ এড়াতে আত্মগোপনে যান। পরে দুই সহযোগীর সহায়তায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে অপহরণের ভিডিও তৈরি করে মুক্তিপণের নাটক সাজান।

পুলিশ জানায়, তদন্তে পরিকল্পিত এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪