| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোষা পাখি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০২:১৪:৪১:পূর্বাহ্ন  |  ২৬৭ বার পঠিত
পোষা পাখি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি সকালে বিড়ালের আক্রমণে মারা যায়। এ ঘটনায় বাবু কান্নাকাটি করছিল। বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিকেলে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। এতে আল-আমিন গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪