| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১০:৩৬:১৫:পূর্বাহ্ন  |  ৭২৬৭৭ বার পঠিত
বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে দুই পরিবারের মোট পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে তারা নিহত হয় বলে জানিয়েছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ।

ওসি  বলেন, আজিজনগর ইউনিয়নে প্রথম রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এক পরিবারে দুইজন নিহত হয়। পরে ভোর চারটায় আরেকটা পাহাড় ধসে একই পরিবারে তিনজন মাটি চাপা পড়ে নিহত হয়।

তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪