| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৩:২৩:১৯:অপরাহ্ন  |  ৭২০০৫ বার পঠিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। এটি জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি মানবস্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। তাই পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সমাজ সব পর্যায়ে পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪