| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহারে আবারো জীবিকার পথে ষাট ঊর্ধ্ব আরজু

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৫:২৪:০৬:অপরাহ্ন  |  ৪২৭৬৪ বার পঠিত
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহারে আবারো জীবিকার পথে ষাট ঊর্ধ্ব আরজু

মানিকগঞ্জ প্রতিনিধি: সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন ষাটোর্ধ্ব আরজু মিয়া। পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এই বৃদ্ধের। তবে অবশেষে তার জীবনে ফিরেছে স্বস্তি। নতুন ইজিবাইক পেয়ে আবারও জীবিকার পথে ফিরেছেন তিনি।

মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে আসে আরজু মিয়ার দুরবস্থার বিষয়টি। পরে তার নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরজু মিয়াকে একটি নতুন তিন চাকার ইজিবাইক উপহার দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা আরজু মিয়ার হাতে নতুন ইজিবাইকটি তুলে দেন। দীর্ঘদিন পর আয়ের পথ ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন আরজু মিয়া ও তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, প্রায় এক মাস আগে সাটুরিয়া এলাকা থেকে আরজু মিয়ার ইজিবাইকটি চুরি হয়ে যায়। ওই ইজিবাইকটিই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রচেষ্টার পরও চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বিষয়টি মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তিনি আরজু মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তার নির্দেশনা অনুযায়ী মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন ইজিবাইক কিনে দেওয়া হয়।

নতুন ইজিবাইক পেয়ে আবেগাপ্লুত আরজু মিয়া বলেন, ইজিবাইক চুরি হওয়ার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি। আয়ের কোনো পথ ছিল না। নতুন ইজিবাইক পেয়ে আবারও কাজ শুরু করতে পারব। এখন পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ হয়েছে।

এ সময় মন্ত্রী আফরোজা খানম রিতা ও মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান আরজু মিয়া ও তার পরিবারের সদস্যরা।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪