| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনটিভিতে আজ প্রচার হবে পাংশায় নির্মিত লিটু করিমের নাটক ‘গাড়িয়াল’

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৫:৩৯:১১:অপরাহ্ন  |  ৪৪৪৬৫ বার পঠিত
এনটিভিতে আজ প্রচার হবে পাংশায় নির্মিত লিটু করিমের নাটক ‘গাড়িয়াল’

বিনোদন ডেস্ক: রাজবাড়ীর পাংশার বিভিন্ন অঞ্চলের নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালকদের জীবনসংগ্রাম, গ্রামীণ সমাজপতিদের ষড়যন্ত্র এবং পাংশার আঞ্চলিক ভাষাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘গাড়িয়াল’।

নাটকটির রচনা ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা লিটু করিম। নাটকটি আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভি-তে প্রচারিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, মীর সাব্বির, সুমাইয়া উল্কা, আহমেদ সাজু, রিয়া চৌধুরী, চৈতন্য বসাক এবং রতন মাহমুদ। এছাড়াও আসলাম, সাইফুল, জসিম সহ অনেকে।

নির্মাতা লিটু করিম বলেন, আমি সব সময়ই বাস্তব জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করি। ‘গাড়িয়াল’ও তেমনই একটি গল্পভিত্তিক নাটক। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।

তিনি জানান, একসময় পাংশার বিভিন্ন অঞ্চলে ঘোড়ার গাড়িই ছিল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত। নাটকের কেন্দ্রীয় চরিত্র আলাই গাড়িয়াল নদীর পাড়ে বসবাস করেন। তার জীবনের সবচেয়ে আপন দুই সঙ্গী-একজন তার বাকপ্রতিবন্ধী একমাত্র কন্যা, অন্যজন তার প্রিয় ঘোড়া। স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন থাকলেও সন্তানকে ঘিরে নানা জটিলতায় বারবার তাদের মুখোমুখি হতে হয়।

জীবিকার তাগিদে আলাই একটি ইটভাটায় কাজ করেন। সেখানে ভাটার মালিক বশিরের কুদৃষ্টি পড়ে তার মেয়ের ওপর। এরপর গ্রাম্য সমাজপতিদের নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংঘাতের সৃষ্টি হয়। এসব ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই এগিয়ে যায় ‘গাড়িয়াল’এর কাহিনি।

জানা গেছে, নির্মাতা লিটু করিমের জন্ম রাজবাড়ীর পাংশায়। নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি, আঞ্চলিক ভাষা ও মানুষের জীবনসংগ্রামকে নাটকের মাধ্যমে তুলে ধরতে তিনি সবসময়ই সচেষ্ট। ‘গাড়িয়াল’ নাটকেও ফুটে উঠেছে পাংশার মাটি, মানুষ ও ঐতিহ্যের বাস্তবচিত্র।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪