| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৮:৩৪:৩৩:অপরাহ্ন  |  ৪০৩৩২ বার পঠিত
মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং সংরক্ষণের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতা করেন নরসিংদীর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪