| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিজান হত্যা মামলায় আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৯:০১:৩৭:অপরাহ্ন  |  ৩৯৮০১ বার পঠিত
সিজান হত্যা মামলায় আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মাসদাইরে আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিসিক শিল্পনগরীর শ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) দুপুরে ফতুল্লার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিছিলে অংশ নেন। পরে মিছিলটি শিল্পনগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, বিসিক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাদের ভাষ্য, পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে আল-ফালাহ মসজিদের ইমাম ও সংগঠনের সদস্যরা অপরাধ দমনে ভূমিকা রেখেছিলেন, যার ফলে সাধারণ শ্রমিকরা উপকৃত হয়েছেন।

শ্রমিকরা আরও বলেন, যারা এলাকায় নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধেই এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ধরনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী ও আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বিসিক শিল্পনগরীর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে গত শনিবার (৪ জুলাই) রাতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিজান ও অনিক নামের দুই তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে সিজানকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গত সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করা হয়। এতে স্থানীয় একটি মসজিদের ইমাম, জাতীয়তাবাদী ওলামা দল ও খেলাফত মজলিসের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪