| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পরিবেশ বাঁচলে ভবিষ্যৎ নিরাপদ’, শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২০:২৫:২১:অপরাহ্ন  |  ৩৮৫৮৪ বার পঠিত
‘পরিবেশ বাঁচলে ভবিষ্যৎ নিরাপদ’, শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফারিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ এবং শেরপুরের পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মিজ ফারিদা ইয়াসমিন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪