| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২০:৫৪:৫৯:অপরাহ্ন  |  ১৪০৮৭০১ বার পঠিত
পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফালাক (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফালাক ওই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি গভীর পুকুরে পড়ে যায় ফালাক। পরিবারের সদস্যরা আশপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটিকে ভাসমান এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র সন্তান ফালাকের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪