| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞা পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২১:২৬:৫৩:অপরাহ্ন  |  ৬৫৫৪৬ বার পঠিত
দাগনভূঞা পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী পরামর্শ সভা শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দাগনভূঞা পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলাম। দেশের ১৫টি পৌরসভার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দাগনভূঞা পৌরসভায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় পৌর এলাকার বর্তমান অবকাঠামোগত অবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।

পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ আফসানা এম কামাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেনসহ পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় মূল প্রকল্প উপস্থাপন করেন পিডিআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন (এপিও)।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪