| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ০৫:৫৯:৩০:পূর্বাহ্ন  |  ২৭২৭৪ বার পঠিত
সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী ঢাকার প্রধান উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজদিখান পরিবহন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সিকদার, বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী ঢাকার সভাপতি মাহবুব হাসান চুন্নু এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী দিলারা আহমেদ ডেইজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও ক্রীড়া-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সামাদ বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম এসকেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. কামরুজ্জামান খান অপু, সাধারণ সম্পাদক এস এম এসকেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম খান, সাংস্কৃতিক সম্পাদক মো. মানিক মোল্লা, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. আল আমিন শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ, দেশীয় সংগীত ও শিল্পকলার চর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪