| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৩:৪৫:১২:অপরাহ্ন  |  ৪৭৩৮৩ বার পঠিত
করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১০ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বকুল ইসলাম স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে নামে বকুল। এ সময় নদীর তীব্র স্রোতে সে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত এবং সন্ধ্যার পর আলো স্বল্পতার কারণে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় প্রায় ৫০ জন বাসিন্দা নদীতে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়।

  ৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪