| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে তক্ষক, মাদক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৮:২২:৩৭:অপরাহ্ন  |  ৪২৫৫৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে তক্ষক, মাদক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক অভিযানে একটি জীবিত তক্ষক, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে এসব জব্দ করা হয়।

জানা গেছে, হরিপুর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকরামুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ টাস্কফোর্স সিফিহিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. ফিরোজ (৫৫) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই অভিযানে ফিরোজের ঘর থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পরে সেটি সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ফিরোজ ওই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।

অন্যদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে চৌরাস্তা এলাকার আফজালুর রহমান মার্কেটের সামনে থেকে মো. ফরাজ ওরফে আর্ট (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ফরাজের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নে বিজিবির নাগরভিটা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মো. আজল হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১২৯ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান বন্ধ এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪