| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৮:২৭:৪৬:অপরাহ্ন  |  ৪১৬৫৮ বার পঠিত
বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে ২২ ইঞ্চি উচ্চতার কালো পাথরের তৈরি মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, উদ্ধার করা মূর্তিটি কালো কষ্টিপাথরের তৈরি। তবে এর ওজন এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪