| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরে পথ সংবর্ধনা প্রদানে প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৯:৪৩:১৫:অপরাহ্ন  |  ১৪২৭৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরে পথ সংবর্ধনা প্রদানে প্রস্তুতি সভা

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় পথ সংবর্ধনা প্রদানের এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (১০ জুলাই) উপজেলা বিএনপি কর্তৃক কোর্ট পাড় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য  শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। 

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহিদুল হক মিরু মুন্সী, ওবায়দুল আলম সম্রাট, কুতুবউদ্দিন স্মরন, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদ, সজিব ঘোষ, আলিয়ুজামান লাবলু ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।  উল্লেখ্য ১৩ জুলাই সকালে ঢাকার গুলশানের বাসা থেকে ভাঙ্গা মহাসড়ক হয়ে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যাচ্ছেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানানো হয়েছে। 


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪