| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০২:২৭:৫৩:পূর্বাহ্ন  |  ১৫৬৬ বার পঠিত
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান-সম্পর্কিত কার্যক্রমের জন্য নতুন একটি সাধারণ লাইসেন্স (জেনারেল লাইসেন্স) জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

শুক্রবার ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) নতুন এ পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের আর্থিক সহায়তাকারী আলী আনসারিকে।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, আলী আনসারি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ও দেশটির প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে পরিচালিত একটি বড় বৈশ্বিক সম্পদ নেটওয়ার্ক তদারকির সঙ্গে যুক্ত।

এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা ও সামুদ্রিক রুটের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

কাতারের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক নৌ চলাচল ও সামুদ্রিক রুটের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় সেখানে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪