| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধসে পড়েছে সেতু, বান্দরবান - রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১২:১৯:০৭:অপরাহ্ন  |  ১৬২১ বার পঠিত
ধসে পড়েছে সেতু, বান্দরবান - রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বন্যার পানির প্রবল স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে তীব্র স্রোতের তোড়ে সেটি ধসে যায়। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪