| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৫:২৩:৫৬:অপরাহ্ন  |  ৮৯৪ বার পঠিত
রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

রিপোর্টার্স২৪ ডেস্ক: কয়েক দফা পিছিয়ে অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।

ফল প্রকাশ উপলক্ষে ওই দিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে শনিবার (১১ জুলাই) এ তথ্য জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে বৃত্তির ফল

ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার সুযোগ থাকবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠাতে হবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

DPE <স্পেস> রোল নম্বর

এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—

DPE 123456

এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেও বিস্তারিত ফলাফল দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে গিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা ও উপজেলার নাম সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন বাটনে ক্লিক করলেই মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪