| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন, দ্রুত অপসারণের নির্দেশ মেয়রের

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৫:২৮:০৬:অপরাহ্ন  |  ৮৩৫ বার পঠিত
দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন, দ্রুত অপসারণের নির্দেশ মেয়রের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র ভবনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন কোনোভাবেই জনসাধারণের জন্য নিরাপদ নয়। তাই দ্রুত ভবনটি অপসারণের কার্যক্রম শুরু করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা না থাকে।

মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবনটির আশপাশে অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন অবস্থান না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশনা দেন।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪