| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাট সীমান্তে ফের তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ বিএসএফ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৮:০৫:৩৯:অপরাহ্ন  |  ৮৬৪ বার পঠিত
জয়পুরহাট সীমান্তে ফের তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি: দেশের বিভিন্ন সীমান্তে ধারাবাহিকভাবে পুশইনের চেষ্টার মধ্যে আবারও জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তে তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।

শনিবার (১১ জুলাই) ভোররাতে জেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ ও দুই নারীকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করেন।

সীমান্তের কাছাকাছি বসবাসকারী কয়েকজন বাসিন্দা অস্বাভাবিক চলাচল লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে যান। পরে ওই তিনজনকে আটকে রেখে দ্রুত বিজিবিকে খবর দেন। সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুশইনের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা ভারতীয় অংশে সরে যায়। পরে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান নেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করেছে বিজিবি।

বারবার এমন ঘটনার কারণে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে তারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই বিজিবিকে অবহিত করছেন। তাদের মতে, সীমান্ত নিরাপত্তায় সাধারণ মানুষের অংশগ্রহণও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অনিয়মিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪