| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সান্তাহারে নারীকে অশালীন ভিডিও পাঠানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২০:০৬:৫৭:অপরাহ্ন  |  ৬১৩ বার পঠিত
সান্তাহারে নারীকে অশালীন ভিডিও পাঠানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার রাতে নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপন বাদশা সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন আপন বাদশা। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ জুন দুপুরে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় ওই নারী বিষয়টি নিয়ে অভিযুক্তের প্রতিবাদ করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর ২৭ জুন রাতে ভুক্তভোগী সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪