| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে ডিসি

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:০৫:৩৬:অপরাহ্ন  |  ৮৪৭ বার পঠিত
শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে ডিসি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী-গাজীরখামার সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যক্রম শুরু করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে প্রায় ৫০০টি জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের কাজ করবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংযোগ খাল খনন, বন্ধ থাকা কালভার্ট খুলে দেওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সড়কটি রক্ষায় আপৎকালীন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে নদীভাঙনের কারণে জনদুর্ভোগ কমানো যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪