| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:০৭:২৬:অপরাহ্ন  |  ৮০৩ বার পঠিত
পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পরীক্ষায় নকল করার সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পরীক্ষার্থীরা হট্টগোল করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়।

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু বলেন, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে।

পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনওর সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।

চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। শিক্ষকদের ‘সহযোগিতা’ না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪