| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীর দাগনভূঞায় স্কাউটের মহা তাবু জলসা

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:২৯:৫৪:অপরাহ্ন  |  ৭৭৬ বার পঠিত
ফেনীর দাগনভূঞায় স্কাউটের মহা তাবু জলসা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় পাঁচ দিনব্যাপী ১৫২তম স্কাউট ইউনিট লিডার ও স্কাউট লিডার বেসিক কোর্স শেষে মহা তাবু জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে এবং ফেনী জেলা স্কাউটস সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মো. শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা স্কাউটস সম্পাদক খিজির আহমেদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ স্কাউট ইউনিট লিডার ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৪২ জন শিক্ষক-শিক্ষিকাকে স্কাউট কার্যক্রম পরিচালনা ও নেতৃত্বের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মহা তাবু জলসায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪