| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আট বছর পর চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে অগ্রগতি, শুরু হলো বাস্তবায়নের কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৫:০২:১১:অপরাহ্ন  |  ১৫৭০ বার পঠিত
আট বছর পর চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে অগ্রগতি, শুরু হলো বাস্তবায়নের কার্যক্রম

চাঁদপুর প্রতিনিধি: দীর্ঘ আট বছর ধরে প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণের ধীরগতিতে আটকে থাকা চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে অবশেষে গতি এসেছে। প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন ও প্রাথমিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের নতুন ধাপ।

রোববার (১২ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা করে প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবেই প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে।

জমি অধিগ্রহণ বিষয়ে এমপি বলেন, প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন। এ প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। কোনো সমস্যা হলে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চাঁদপুরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপিত হলে জেলার পাশাপাশি আশপাশের কয়েকটি জেলার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে রাজধানী ঢাকায় রোগীর চাপ কমবে।

প্রকল্প পরিচালক ও চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম অনেক দূর এগিয়েছে এবং জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ শুরু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীনসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪