| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ২১:২১:০২:অপরাহ্ন  |  ১৯৬৮ বার পঠিত
দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান

চট্টগ্রাম  প্রতিনিধি:দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চানাচুর, পাউরুটি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন (ওআরএস), প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ এবং স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, চাকসুর শাহজালাল হল সংসদের এজিএস ও চবি ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক, সহসাংগঠনিক সম্পাদক হাসনান বিন হুদা এবং ছাত্রদল সদস্য ফয়সাল মাহমুদ।

ত্রাণ কার্যক্রম শেষে আবদুল্লাহ আল নোমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪