| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পথ সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১০:২৬:৩১:পূর্বাহ্ন  |  ৩৬৯২ বার পঠিত
ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পথ সংবর্ধনা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পথ সংবর্ধনা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জুলাই) সকালে ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় শত শত নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে বিশাল গাড়িবহর নিয়ে ভাঙ্গায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালিতে এলাকা মুখর করে তোলেন। গাড়ির ভেতর থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

সংবর্ধনা উপলক্ষে সকাল থেকেই ভাঙ্গা-বরিশাল মহাসড়কের দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ আয়োজনে মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪