| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১১:৩৫:৩৮:পূর্বাহ্ন  |  ২৩৮০ বার পঠিত
তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিম জাহান তন্বী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিউটি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগমসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এবার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন জাহানারা পারভীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শামীমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হয়েছেন প্রফুল্ল চন্দ্র সূত্রধর।

এ ছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে কামারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪