| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১২:৫১:০২:অপরাহ্ন  |  ২১৫৬ বার পঠিত
নওগাঁয় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর ওই দম্পতির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, মুক্তার হোসেন নেশা ও জুয়ায় আসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে অর্থ চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের সন্দেহ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ঘটনার পর থেকে মুক্তার হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪