| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১৫:২৭:৩০:অপরাহ্ন  |  ১০০৩ বার পঠিত
নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এসএম নাদিম মোস্তফা এবং গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকার শামীম আহম্মেদের ছেলে মো. শিশির।

লালপুর থানা সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী এস এম নাদিম মোস্তফাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। নাটোর জেলা ও দায়রা জজ ২য় আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, লালপুর থানার এ.এস.আই মো. আনছার আলী একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ শিশিরকে গ্রেফতার করেন। তাকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতর দুই সাজাপ্রাপ্ত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪