বগুড়া প্রতিনিধি: বগুড়া নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ১৫জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। এই ১৫জন শিক্ষার্থীর মধ্যে ১৪জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৪জন ও সাধারণ গ্রেডে ১০জন বৃত্তি পায়। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, আলহামদুলিল্লাহ। এই অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এ সাফল্যের জন্য শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
এ প্রাথমিক বিদ্যালয় ১৯৪২ সালে স্থাপিত। শুরু থেকেই বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। এ বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব