| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জের ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০০:১২:৫০:পূর্বাহ্ন  |  ৮৬৪ বার পঠিত
নারায়ণগঞ্জের ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বাড়ার পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে এবং রোগীদের উন্নত চিকিৎসা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে দীর্ঘদিন ধরে ৫০ শয্যায় পরিচালিত এসব স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হলে জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও কমবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪