| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাল টাকা লেনদেনে টাঙ্গাইলে এক ব্যাক্তির ১০ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০১:৪০:৫০:পূর্বাহ্ন  |  ৬৫৬ বার পঠিত
জাল টাকা লেনদেনে টাঙ্গাইলে এক ব্যাক্তির ১০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াজ উদ্দিন মির্জাপুর উপজেলার ফতেহপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৭ জুন দেলদুয়ার উপজেলার একটি দোকান থেকে চারটি কোমল পানীয় কিনে এক হাজার টাকার একটি নোট দেন ওয়াজ উদ্দিন। দোকানদারের সন্দেহ হলে স্থানীয়রা নোটটি পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং তল্লাশি করে আরও চারটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

এ ঘটনায় দোকানদার জয়েন উদ্দিন বাদী হয়ে দেলদুয়ার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক ওয়াজ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪