| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০১:৫৬:৩৭:পূর্বাহ্ন  |  ৬৬০ বার পঠিত
শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

টাঙ্গাইল প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীসহ বিভিন্ন স্থানে স্মরণসভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২০২০ সালের ১৪ জুলাই রাজধানী ঢাকায় ৭৭ বছর বয়সে মারা যান শাজাহান সিরাজ।

দিবসটি উপলক্ষে শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ও শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা।

এ ছাড়া কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন হলরুমে’ সকাল ১০টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

শাজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানের জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নৌপরিবহণ প্রতিমন্ত্রী ও বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪