| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৬:০৭:৫০:পূর্বাহ্ন  |  ৪৩০ বার পঠিত
ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো. জুম্মন জানান, বিকেলে আলীগঞ্জে বাসার সামনে বড় বোনের সঙ্গে খেলছিল আদিবা। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহত আদিবা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে। তার বাবা ট্রাকচালক। পরিবার নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করত সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪