| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে জমি বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৬:১৭:০৭:পূর্বাহ্ন  |  ৬৪১ বার পঠিত
সুবর্ণচরে জমি বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে  সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজার হেলাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো, মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে  চরজব্বর থানার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী এলাকার হারিছ চৌধুরী বাজার জামে মসজিদ গলি সংলগ্ন হেলাল উদ্দিনের ধান, চাল ও কৃষিপণ্যের পাইকারি আড়তে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে, চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী গ্রামের,বাদশাহ মিয়া, সামছুল হক মিলন, জামাল উদ্দিন, জেসমিন আক্তার, বিলকিছ আক্তারসহ অজ্ঞাত আরও ৪-৫ জন হামলাকারী লোহার রড, দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে দোকানে তালা লাগিয়ে দেন।

এ সময় তালা খুলে দিতে অনুরোধ করলে, বাধা দিলে হেলাল উদ্দিনের চাচাতো ভাই আবুল কালাম আজাদ ও আপন ভাই মো. জামাল উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আবুল কালাম আজাদের বাম চোখের পাশে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত হন। মো. জামাল উদ্দিনও আহত হন। আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে হামলাকারীরা দোকানের তালা খুললে প্রাণে হত্যার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দিন চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪