| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৯:০৭:০৭:পূর্বাহ্ন  |  ১০৯৪৬৩১ বার পঠিত
বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই: তারেক রহমান

বরিশাল প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন, মামলা, গুম ও হত্যার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করেই বিএনপি এগিয়ে যাবে। তবে দলে কোনোভাবেই হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হবে না।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। বর্ষা শেষে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। স্থানীয় পর্যায়ে আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী ও নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই বিএনপির বড় সম্পদ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও মানুষের জীবনমানের উন্নয়নও এর অংশ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হাসপাতালের শয্যা বৃদ্ধি ও শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা জানান।

জলাবদ্ধতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু ফ্লাইওভার নির্মাণ করলেই উন্নয়ন হয় না। খাল ও ড্রেন দখল-ভরাট বন্ধ করে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেও দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

আসন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যেমন ষড়যন্ত্র ছিল, এখনও বিভিন্ন মহল সক্রিয় রয়েছে। এসব মোকাবিলায় দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তা যেন দলের ঐক্য নষ্ট না করে। জনগণের আস্থা ও সম্মান ধরে রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪