| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে তিন ইয়াবা সেবীর পাঁচ মাসের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১২:৪১:১৭:অপরাহ্ন  |  ৭১৮ বার পঠিত
মনোহরদীতে তিন ইয়াবা সেবীর পাঁচ মাসের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে তিন ইয়াবা সেবীকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার কয়েকটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রুবেল, পশ্চিম রামপুর, খিদিরপুর; সজিব, চরতারাকান্দী, লেবুতলা এবং আলাল হোসেন, নোয়ানগর, মনোহরদী উপজেলার বাসিন্দা। 

ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সার্বিক সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪