| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষা ভবনমুখী শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৪:০১:৪০:অপরাহ্ন  |  ১৪১১ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষা ভবনমুখী শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশের বাধার মুখে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচির কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও দাবি করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখা হয়েছে। এতে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪