| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৬:৪১:৪৯:অপরাহ্ন  |  ৯৩৬ বার পঠিত
লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

অভিযানে সিটি হাসপাতালকে থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ২০টি বেডের পরিবর্তে ৩০টি বেড পরিচালনার দায়ে ৫ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা, আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় ৫ হাজার টাকা ও ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে লাইসেন্স নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, রয়েল মেডিক্যাল সার্ভিসেস-এ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা বাধ্যতামূলক। কোথাও অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪