| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় ১২'শ পিস ইয়াবাসহ আটক ৪

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৬:৪৬:৩৪:অপরাহ্ন  |  ৮৩৪ বার পঠিত
নেত্রকোণায় ১২'শ পিস ইয়াবাসহ আটক ৪

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ জেলা সদরের বাংলা বাজার এলাকায় নেত্রকোণা-বারহাট্টা সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়৷ 

আটককৃতরা হলেন, ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়ানগর (এসডিও বাড়ি) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার মৃত মো. খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল-আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয়(২২) ও একই গ্রামের মো. আব্দুল্লাহ্ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।

এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, অভিযানে আটককৃতদের কাছ থেকে ১হাজার ১৯০পিস ইয়াবা, নগদ ২২হাজার ৫শ টাকা, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। এঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪