| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৭:৩৬:৩৭:অপরাহ্ন  |  ৭৫০ বার পঠিত
দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

নওগাঁ প্রতিনিধি: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে “এইচএসসি ২০২৬ ব্যাচ” এর শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও।

এসময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষাগ্রহনের সুযোগ নিশ্চিতসহ সকল দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বাঁধা দেওয়ারও হুশিয়ারি দেওয়া হয় এ কর্মসূচি থেকে।

মানববন্ধনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ, রাহিম হোসেনসহ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমান বক্তব্য রাখেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪