| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে ফুচকা তৈরি, মালিকের জেল

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৮:১১:২৩:অপরাহ্ন  |  ৭০৫ বার পঠিত
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে ফুচকা তৈরি, মালিকের জেল

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকায় নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’ কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করতে দেখা যায়। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি পাওয়া যায়। এসব পরিষ্কার না করেই একই টেবিলে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল। এছাড়া খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে ফুচকা তৈরি করা হচ্ছিল।

অভিযানকালে আরও দেখা যায়, কারখানার কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে কাজ করছিলেন না। এসব অপরাধের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক সহযোগিতায় করেন জেলা পুলিশের একটি দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪