| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালঘরের তালা ভেঙে ৭৫ হাজার টাকার ষাঁড় চুরি

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৯:৪৮:৩৪:অপরাহ্ন  |  ৮৯৫ বার পঠিত
গোয়ালঘরের তালা ভেঙে ৭৫ হাজার টাকার ষাঁড় চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় একটি গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাঁড় চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রুহিয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ সেনিহাড়ি (জামাদারপাড়া) গ্রামের বাসিন্দা মো. দবিরুল ইসলাম গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিদিনের মতো একটি ষাঁড় ও একটি বকনা গরু গোয়ালঘরে বেঁধে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

পরদিন মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাঁর স্ত্রী পারুল বেগম ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। সেখানে গিয়ে দেখা যায়, গোয়ালঘরে থাকা ষাঁড়টি নেই। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকিতে দবিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং ষাঁড়টি চুরি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে তালা ভাঙা অবস্থায় গোয়ালঘর পরিদর্শন করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ছয়টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতপরিচয় চোর বা চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে প্রায় তিন বছর বয়সী একটি কালো রঙের ষাঁড় চুরি করে নিয়ে যায়। গরুটির শিং খাড়া, লেজ কালো-সাদা মিশ্র রঙের। এর আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া গরু উদ্ধারে প্রয়োজনীয় তদন্ত ও অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪