| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০০:০৩:০৬:পূর্বাহ্ন  |  ১১০৯ বার পঠিত
নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার্স ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিতাইগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক রেমিট্যান্স ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

নিতাইগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনের জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলাইমান।

শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার (অপারেশনস) মো. আ. আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, নিতাইগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুল হক ও মো. জাহিদ হোসেন এবং বিশিষ্ট চিকিৎসক ও ব্যাংকের সম্মানিত আমানতকারী ডা. মাইনুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের পথচলার মূল চালিকাশক্তি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান এবং স্থানীয় ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা এ শাখাকে আরও সমৃদ্ধ করেছে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “নিতাইগঞ্জ শাখার সব গ্রাহককে উন্নত ও দ্রুততম সেবা দিতে আমাদের টিম সব সময় কাজ করছে। গ্রাহকদের যেকোনো পরামর্শ ও মতামত আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়তা করবে।”

সমাবেশে উপস্থিত ব্যবসায়ী ও চিকিৎসক সমাজ ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪